আধূনিক ডিজিটাল ব্যবস্থায় এনজিওদের ফান্ড পাওয়ার তথ্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। দুরন্ত প্রতিযোগিতা ও দাতাদের ফান্ড কমে আসার যুগেও একটি ফান্ড সংগ্রহ করা সম্ভব , যদি তার পরিকল্পনা/ উদ্যোগ হয় নিখুঁত। সেই পরিকল্পনা / উদ্যোগ নেওয়ার দায়িত্ব আপনাদের যারা কষ্ট করে একটি সংস্থা করেছেন। অনেকেই একটি এনজিও করলেই শুরু হয়ে যায় ফান্ড পাওয়ার দুশ্চিন্তা। সময়মতো যুগপোযোগী ভবিষৎ পরিকল্পনা করলে একটা ফান্ড জুটিয়ে নেওয়া কোন ও কঠিন কাজ নয়। বিভিন্ন লোকের বিভিন্ন মত। আপনাকে নিজের মতামত যাচাই করেই সিদ্ধান্ত নিতে হবে আপনি কোথায় বা কোন কনসালটেন্ট এর কাছে যাবেন অথবা যাবেন না। অনেকই আছে ফান্ড সংগ্রহ করতে না পেরে অথবা আর্থিক সংকটে টিকতে না পেরে কঠিন হতাশা আর হীনমন্যতায় নিমজ্জিত হয়। তাদের জন্যই বলছি হতাশার কোন কারণ নেই।কেননা ফান্ড এর সূযোগ একমুখী নয় এর গন্তব্য বহুমুখী। তাই আকাঙ্খিত ফান্ড পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হলেও বিকল্প পন্থায় আপনি মেধাকে কাজে লাগিয়ে, প্রতিভার বিকাশ ঘটিয়ে এবং যুগোপযোগী চাহিদা মাফিক বাস্তব-ধর্মী পলিসি ও ডুকুমেন্ট তৈরী করে একটি ফান্ড পেয়েও যেতে পারেন, আপনার আশে পাশেই রয়েছে এসব (বাস্তব ধর্মী) ফান্ডের সুুযোগ সুবিধা সমূহ।
বহু এনজিও ভবিষ্যৎ সম্ভাবনা কেবল উদ্যোগ এবং পরামর্শের অভাবে বিনষ্ঠ হচ্ছে।যে ফুল হতে পারত বিকশিত সুরভিত তা সঠিক তথ্য না জানার কারনে অকালে শুকিয়ে যাচ্ছে। অনেকেই এখনো নির্দিষ্ট তথ্যের অভাবে ঘুরপাক খায়, ফান্ড সম্পর্কে সঠিক খোঁজ খবর না জানার জন্য ভবিষৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েন। সেই সব অসুবিধা দুর করার প্রয়াসেই আমাদের কনসালটেন্ট ফার্ম কাজ করে যাচ্ছে। আমাদের প্রচেষ্টা এনজিওদের কাজে লাগতে পারে সেই ভাবনা থেকেই এই কনসালটেন্ট এর লক্ষ্য ও উদ্দেশ্য। আমাদের দৃঢ় বিশ্বাস আজকের এনজিওদের যাদের প্রয়োজনের কথা মনে করে এ কনসালটেনসি ফার্ম কাজ করে যাচ্ছে একদিন অবশ্য তাদের ফান্ড পাওয়ার সূযোগ আসবেই। আমাদের সহযোগীতায় যদি কোন এনজিও ফান্ড পায় তাহলেই আমাদের পরিশ্রম সার্থক হবে ।
অনেক এনজিওই জানেনা সরকারী কোন কোন দপ্তর থেকে এনজিওদের জন্য অনুদানের ব্যবস্থা রয়েছে। অনেক এনজিওই খবর পায় না কখন কি ভাবে আবেদন করতে হয়। কোন কোন সংস্থার সাথে পার্টনার হিসেবে কাজ পাওয়ার ব্যবস্থা রয়েছে। দেশের অনেক কোম্পানীও এনজিওদের সাথে যৌথভাবে সিএসআর হিসেবে কাজ করে থাকে। অনেক এনজিওর ই দাতাদের চাহিদামতো পলিসি কিংবা ডুকুমেন্ট উপস্থাপন করতে পারে না। অনুদান পাওয়ার জন্য আবেদন করার জন্য অনেক ডুকুমেন্টারী লাগে যে গুলো এনজিদের সঠিক জ্ঞান না থাকার কারনে তৈরী করতে পারে না। ফান্ড পাওয়ার জন্য পিপি, পিসিএন, ইওআই এবং দাতাদের গাইডলাইন অনুযায়ী কাগজ পত্র তৈরী করতে হলে একজন কনসালটেন্ট কাছে যেতে হবে। একজন কনসালটেন্ট আপডেট থাকেন এবং সার্বক্ষণিক ইন্টারনেটে খোজ খবর রাখেন বলে তিনিই পারেন সঠিক ইনফরমেশন দিতে। একজন কনসালটেন্ট এনজিও ছোট বড় আকার মোতাবেক সঠিক পরামর্শ ও সে মোতাবেক কাজ করে দিতে পারবে। আপনাদের বিশ্বাসই আমাদের আস্থা। কথায় বলে না বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহু দুর। সংস্থা যেহেতু করেছেন আপনি অবশ্যই চান আপনার সংস্থাটি বড় হোক। আপনার কল্যাণে কিছু লোকের কর্মসংস্থান এবং দেশেরও কল্যাণ হতে পারে। একদিন চলে আসুন অফিসে, হয়তো এ আসাটিই আপনার সংস্থার জন্য হতে পারে মঙ্গল জনক । আমাদের কাছে রয়েছে অনুদানের আপডেট তথ্য। আপনার সংস্থার মঙ্গল কামনা করে শেষ করছি।
Copyright © 2017-2019 Faithful Consultant Limited । All Rights Reserved.
Design & Developed by Zero Coders